দাওরায়ে হাদিস / তাকমীল জামাতের বার্ষিক পরীক্ষা
মার্চ ২৩, ২০২৫
এতদ্বারা অএ মাদ্রাসার কিতাব বিভাগের দাওরায়ে হাদিস / তাকমীল জামাতের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে. আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে তাকমীল জামাতের বার্ষিক পরীক্ষা ২০/০৪/২০২৫ রোজ রবিবার থেকে শুরু হবে ইনশা-আল্লাহ, এবং পরীক্ষার প্রস্তুতিমূলক খেয়ার চলবে
২৪/০৩/২০২৫ রোজ সোমবার থেকে ১৯/০৪/২০২৫ রোজ শনিবার পর্যন্ত
ইনশা-আল্লাহ
অতএব অত্র মাদ্রাসার সকল ছাত্রদের ভালো ভাবে পড়াশুনা করে বার্ষিক পরিক্ষার প্রস্তুতি নেওয়ার আকুল আবেদন করছি
(আল্লাহ তায়ালা সকল শিক্ষার্থীকে সুস্থ রাখুক ও বেশি বেশি মেহনত করার তৌফিক দান করেন,
[আমীন] ছুম্মা আমীন)
সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যক কোন শিক্ষার্থী পরীক্ষা দেওয়া ছাড়া অত্র প্রতিষ্ঠান থেকে কোন প্রকার সার্টিফিকেটের দাবি গ্রহণযোগ্য হবে না, এবং এটা একটি শাস্তিযোগ্য অপরাধ।
পরীক্ষার ফি সহকারে সকল শিক্ষার্থীকে মাদ্রাসার বকেয়া বেতন পরিশোধ করে পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করতে হইবে অন্যথায় কোন শিক্ষার্থীকে পরীক্ষার প্রবেশপত্র দেওয়া যাবে না এবং কোন প্রকার আপত্তি গ্রহণ করা হবে না।