
আলহামদুলিল্লাহ। বর্তমানে তথ্য প্রযুক্তির দিক থেকে এখন বাংলাদেশও অনেক এগিয়ে। সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে ব্যস্ততাও । ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ফাতওয়া প্রদানে পূর্ণাঙ্গ পারদর্শী না হলেও দায়িত্বের কারণে অনেক উলামাকে দিতে হচ্ছে ফাতওয়া। অনিচ্ছুক ভুলত্রুটি থেকেও হেফাজতের লক্ষ্যে এবং খেদমতরত উলামায়ে কিরামদেরকে দেশ বরেণ্য মুফতিদের তত্ত্বাবধানে এনে সঠিক নির্দেশনা এবং কিতাবাদির মুতায়ালার ব্যবস্থা করা সময়ের দাবি।
তারই ধারাবাহিকতায় আমাদের মারকাজুন নুর অনলাইন কওমি মাদ্রাসা ইফতা বিভাগ অনলাইন ইফতা কোর্স – এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে দারুল উলূম দেওবন্দ(ভারত), দারুল উলূম করাচি (পাকিস্তান) এবং মঈনুল ইসলাম হাটহাজারী(বাংলাদেশ) জামিয়া উম্মুল ক্বোরা ( মক্কা ) আল আজহার বিশ্ববিদ্যালয় ( মিশর ) এবং পৃথিবীর খ্যাতিমান আরবী বিশ্ববিদ্যালয় এর সিলেবাসের সমন্বয়ে #অনলাইন_ইফতা_কোর্স ।
১. খেদমতে থাকার কারণে সরাসরি ক্লাস করার সুযোগ যাদের নেই।
২. ক্লাসের বাইরেও যে কোন সময় পৃথিবীর যে কোন সহপাঠীর সাথে কিতাব মুতালা’আ করা যায়।
৩. যে কোন প্রয়োজনে উস্তাযদের সাথে যোগাযোগ করা যায়।
৪. পরীক্ষায় উত্তীর্ণদের ইফতার/ মুফতির সনদ/সার্টিফিকেট দেয়া হয়।

